২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাষার মর্যাদা রক্ষার শপথ গ্রহণের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয়।